বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

রাজধানীতে খালে পড়ে নিখোঁজ ব্যক্তি ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে নিখোঁজ ব্যক্তি সকাল ৯টার দিকে খালে পড়ে নিখোঁজ হন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জীবিত উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, টানা ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুয়ারেজ খালে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। উদ্ধার ওই ব্যক্তির নাম মানিক মিয়া।

পল্লবী থানা পুলিশের সহযোগিতায় পল্লবীর ইসলামিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজের পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ