বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৮৩ ডেঙ্গুরোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী চিকিৎসাধীন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগী দাঁড়িয়েছে ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৪০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া ১৮৩ জন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৬ জন ভর্তি হন। এর বাইরের ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৯১২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯২৪ জন।

আক্রান্তদের মাসওয়ারি হিসাবে দেখা গেছে, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মেসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন ও অক্টোবরে এখন পর্যন্ত দুই হাজার ৭১৫ রজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়াও চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮২ জন। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বরে ২৩ জন ও ১১ অক্টোবর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ