বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ট্রেনে পাথর ছোড়ায় ৩ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনে পাথর ছোড়ার দায়ে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা রেলস্টেশন এলাকায় ধরা পড়েছে তারা। রেলওয়ে পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।

আটক তিনজন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি মুসলিম পাড়ার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে আকাশ রহমান (১৮), একই এলাকার মো. সাগরের ছেলে মো. রিফাত ইসলাম (১৯) ও আওলাদ হোসেনের ছেলে মো. হাসান।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করে। ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় ওই তিন যুবক ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এ কারণে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। এরপরই তাদের আটক করে রেলওয়ে পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘আটক তিন যুবকের বিরুদ্ধে আমরা বাদী হয়ে মামলা করেছি। ইতোমধ্যে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ