বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

দেশকে বিরোধীদলশূন্য করতে বেপরোয়া সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশকে বিরোধীদলশূন্য করতে সরকার বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জনগণের ঘাড়ের ওপর জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। এটি নিশ্চিত করে বলা যায় মামলা-হামলা করে আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।

তিনি বলেন, সরকার দেশকে বিরোধীদলশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে সরকার। যে কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না।

মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি আসবে না। আমি অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ