বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মুহাম্মদ সা. এর দেখানো পথে চলার আহ্বান জানিয়েছেন মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে পথ প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. দেখিয়েছেন, সে পথেই সবাইকে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মেয়র সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র শেখ তাপস বলেন, নবীজির একজন নগণ্য উম্মত হিসেবে আমি সকলের কাছে নিবেদন করতে চাই, নবীজির আদর্শ, নবীজির চিন্তা-চেতনা, শিক্ষা-দীক্ষা আমরা যতটা ধারণ করতে পারবো, আমরা ততটাই নবীজির ভালোবাসা পাবো। যার বিনিময়ে হাশরের ময়দানে তিনি আমাদেরকে বেহেশতের পথ দেখাবেন। তাই আমরা সকলেই যেন সেই পথেই চলি, যে পথ প্রিয় নবী আমাদেরকে দেখিয়েছেন।

ব্যারিস্টার শেখ তাপস আগামী বছর হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে ঘোষণা দেন।

এতে বক্তব্য রাখেন- ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ লেয়াকত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মওলানা নাজির মাহমুদ, ধানমন্ডির বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মওলানা জামাল উদ্দিন, গ্রিন রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি মাহবুবুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন, মুফতি হেদায়েত উল্লাহ, গাজী মোতাচ্ছিম, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনও ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার স্থান নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা, মানুষের বাড়ি ঘরে আগুন দেয়, নৈরাজ্য সৃষ্টি করে, প্রকৃতপক্ষে তারা ইসলাম থেকে যোজন যোজন দূরে অবস্থান করছেন।

করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী আয়োজন করায় বক্তারা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, কাউন্সিলর এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ