বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তালিকা পেলে এ মাসেই দেয়া হবে স্কুল শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ থেকে ১৭ বছর বয়সীদের তালিকা আগামী ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানোর কথা বলা হয়েছে। তালিকা পেলেই এ মাসেই তাদের টিকা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ এবং ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ এর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। দেশে স্কুলে যায়- এমন শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। এদের জন্য তিন কোটি ডোজ টিকা লাগবে। যা আমাদের হাতে আছে।

তিনি বলেন, আমরা এখন অপেক্ষায় আছি নিবন্ধনের জন্য। নিবন্ধন আইসিটি বিভাগের মাধ্যমে হবে। শিক্ষা মন্ত্রণালয় তালিকা আইসিটি বিভাগকে দেবে। তারা তাদের সিস্টেমে নিয়ে নেবে। তখন থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করে টিকা নিতে পারবে। একবারে সব নিবন্ধন করা সম্ভব না। নিবন্ধন হতে থাকবে, আমরা টিকাও দিতে থাকব।

তিনি আরও বলেন, আগামী মাসে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে। আমাদের ক্রয়কৃত টিকা যদি শিডিউল অনুযায়ী আসতে থাকে, তাহলে আশা করি প্রতি মাসেই তিন কোটির অধিক টিকা দিতে পারবো। এক মাসে সেটি চার কোটিও হতে পারে। আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে নিয়মিত টিকা পাচ্ছি।

কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদের টিকা কর্মসূচি ও কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশংসা করেছে। আমরা বলেছিলাম আমাদের টিকা বাড়িয়ে দেওয়ার জন্য, তারাও তা দেবে বলে আমাদের আশা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ