বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনসে ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইকবাল হোসেনকে শুক্রবার দুপুর ১২টা ৫‌ মি‌নিটে পু‌লিশ লাইনসে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ইকবাল হোসেনকে পু‌লিশ সুপার কার্যালয়ে আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির হোসেন।

গতরাতে কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টায় কক্সবাজার জেলা পুলিশ থেকে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা ঘটে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ