রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের

মোবাইল ব্যাংকিংয়ে বিল পরিশোধে রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিল পরিশোধে অভ্যস্ত হয়ে পড়েছে মানুষ। এমএফএসের মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসে রেকর্ড ১ হাজার ৩২৩ কোটি টাকার ইউলিটি (গ্যাস, বিদ্যুৎ, পানি) বিল পরিশোধ করেছেন গ্রাহকরা।

২০২০ সালের মার্চে মহামারি শুরুর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ইউলিটি বিল পরিশোধ প্রতিমাসে গড়ে ৫০০ কোটি টাকার নিচে ছিল।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে ইউলিটি বিল পরিশোধ সেবা বিস্তৃত করায় মানুষ দ্রুত সেবা নিতে আগ্রহী হয়ে ওঠে।

এমএফএস অপারেটরদের মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, টেলিফোন ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাচ্ছে। এছাড়াও ডিটিএইচ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি ও বিভিন্ন সরকারি সেবার ফি পরিশোধ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে, চলতি বছরের আগস্ট মাসে ইউলিটি বিল পরিশোধ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৬৫শতাংশ বা ৪১৪ কোটি ৯ লাখ টাকা বেড়েছে। ২০২০ সালের আগস্ট মাসে এমএফএসের মাধ্যমে ইউলিটি বিল পরিশোধ হয়েছিল ৯০৮ কোটি ৮ লাখ টাকা।

প্রতি মাসের হিসাবে জুলাই মাসের তুলনায় আগস্টে এমএফএসের মাধ্যমে বিল পরিশোধ ৩৩ দশমিক ৩ শতাংশ বা ৩৩০ কোটি ৭ লাখ টাকা বেড়েছে। চলতি বছরের জুলাই মাসে এমএফএসের মাধমে ৯৯৩ কোটি টাকার ইউলিটি বিল পরিশোধ হয়েছে।

এ বিষয়ে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী বিকাশের কর্পোরেট কমিউনিকেশন প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, সেবার বৈচিত্র্য এবং বিকাশের বিশাল গ্রাহক সংখ্যা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রাহকরা সারাদেশে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানি, ইন্টারনেট কেবল, সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস এবং সব ধরনের ভিসা ক্রেডিট কার্ডের বিলসহ সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের আগস্ট মাসে এমএফএসের মাধ্যমে সর্বোচ্চ ১ কোটি ১৭ লাখ বিল পরিশোধ হয়েছে, যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে ছিল ৩৬ লাখ ৬ হাজার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ