বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা: ‘কিলিং স্কোয়াড’ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যায় অংশ নেওয়া ‘কিলিং স্কোয়াড’-এর সদস্য গ্রেফতার হয়েছে, উদ্‌ঘাটন হয়েছে মূল রহস্য। এমন দাবি করে সংবাদ সম্মেলন ডেকেছে ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএন।

এ সংক্রান্ত তথ্য জানাতে শনিবার দুপুর ১টায় উখিয়া অফিসে সংবাদ সম্মেলন হবে।

নিহত মুহিবুল্লাহ (৫০) রোহিঙ্গা সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান। তিনি এফডিএমএন ক্যাম্প-১ ইস্টের ব্লক-ডি ৮ এর মৃত ফজল আহমদের ছেলে।

মুহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইষ্ট ব্লক ডি -৭এ রোহিঙ্গা অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন তিনি।

পরে পুলিশের সহায়তায় দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ