রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ 

২০ মাস পর ইরানে জুমার নামাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ২০ মাস পর ইরানের রাজধানী তেহরান ও বেশিরভাগ প্রদেশে জুমার নামাজের প্রধান কেন্দ্রগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

করোনায় শনাক্ত ও মৃত্যুর হার কমে আসার আবারও এসব স্থানে নামাজের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির রাজধানীতে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

তেহরানের প্রধান জামাতে ইমামতি করেন মোহাম্মদ জাভেদ হজ আলি আকবরি। তিনি বলেন, গোটা বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্যের বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না। এটি একটি মৌলিক বিষয় এবং সব মুসলমান একে অপরের ভাই।

নামাজের আগে ইমাম বলেন, 'আজ আমাদের জন্য খুব মধুর দিন। আমরা সীমাবদ্ধতা এবং বঞ্চনার পর আমাদের জুমার নামাজ ফিরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই।'

এখন পর্যন্ত দেশটিতে টিকা দেয়া হয়েছে ২ কোটি ৮২ লাখ ডোজ। শনিবার থেকে সর্বোচ্চ ৩০০ শিক্ষার্থীদের নিয়ে স্কুল খুলে দিয়েছে দেশটি। এছাড়া সরকারি সব দপ্তর পুরোপুরি খুলে দেয়া হয়েছে। তবে অফিসে যোগ দিতে কর্মকর্তা-কর্মচারীদের অন্তত এক ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

ইরানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ৫৮৯ জনের। মৃত্যু হয়েচে ১ লাখ ২৪ হাজার ৯২৮ জনের এবং করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ লাখ ৮৮ হাজার ৪৯৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ