মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

টিকার মেসেজ না পাওয়াদের ধৈর্য ধরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

অধ্যাপক নাজমুল ইসলাম আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ