বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বিশ্বে সংহতির মাধ্যমেই এগিয়ে যেতে হবে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 'জাতিসংঘ দিবস' উপলক্ষে আজ রোববার এক বার্তায় বিশ্বের কিছু অসঙ্গতির কথা স্মরণ করিয়ে দেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বটাকে ক্ষতবিক্ষত করা সংঘাত নিরসনের পথ অনুসন্ধানের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। আমাদের এই বিশ্ব যথাযথ বাসযোগ্য গ্রহ থেকে অনেক অনেক দূরে রয়েছে। কোভিড-১৯ বিশ্বের সংঘাত, ক্ষুধা, দারিদ্র্য এবং জলবায়ু জরুরি পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। তবে এসব সংকট পরিষ্কার করে সংহতির মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে।

মহাসচিব অ্যান্তোনিও আরও বলেন, ৭৬ বছর আগের বিপর্যয়কর এক সংঘাতের ছায়া থেকে বিশ্বের উত্তরণের প্রত্যাশার বাহন হিসেবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়। বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বিশ্বের সব মানুষের টিকাপ্রাপ্তি যত দ্রুত সম্ভব নিশ্চিত করার মাধ্যমে।

তিনি বলেন, আমাদের এই গ্রহটাকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। অন্তর্ভূক্তিমূলক, আন্তঃসম্পর্কযুক্ত ও কার্যকর বৈশ্বিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে, যার বিস্তারিত আমার সাম্প্রতিক প্রতিবেদন ‘আওয়ার কমন অ্যাজেন্ডায়’ আমি তুলে ধরেছি। আমি সবাইকে একতাবদ্ধ হয়ে জাতিসংঘের প্রতিশ্রুতি, সম্ভাবনা ও এই বিশ্ব সংস্থার প্রতি প্রত্যাশা পূরণের আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ