শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৭ কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দুই লাখ ৫০ হাজার শিক্ষার্থীর করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ৯টায় মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে টিকা নিয়েছেন ১২৫ জন শিক্ষার্থী৷

প্রথম দিনের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন৷

এখন থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার শিক্ষার্থী এই হাসপাতালে টিকা নিতে পারবেন৷ প্রতিদিন সকাল নয়টায় শুরু হয়ে টিকা কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত৷ যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন। এই প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হবে।

টিকা নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নুজহাত সুমাইয়া বলেন, কোনো রকম ভোগান্তি ছাড়াই আমরা টিকা নিতে পারছি৷ সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ৷

ঢাকা কলেজের উপাধ্যক্ষ এ.টি.এম. মইনুল হোসেন বলেন, আমারা বিভাগ হিসেবে ভাগ করে শিক্ষার্থীদের টিকা দেবো। প্রতিদিন নির্দিষ্ট একটি বিভাগের শিক্ষার্থীরা টিকা নিতে পারবে৷ শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আজ (রোববার) থেকে সাত কলেজের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে ৷ আজ (রোববার) উপস্থিতি কম ছিল৷ আশা করি আগামীকাল থেকে বাড়বে৷ শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে টিকা নিতে পারছে। আজ (রোববার) আমরা ১৫টি বুথ চালু করেছি৷ শিক্ষার্থী বাড়লে বুথের সংখ্যা বাড়ানো হবে৷ প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার সামর্থ্য আমাদের আছে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ