সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৮টি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে।

গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১৭৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

সরকারি কর্ম কমিশনের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টায় প্রশ্নপত্র দেয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। প্রশ্নপত্র নেয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতেও পারবেন না।

এছাড়াও কোনো প্রার্থীর ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন নম্বরের গড়মিল বা অনিয়ম ধরা পড়লে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

এবারের ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ