মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কালেকশন করে কমিশন গ্রহণ করার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম।। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় এক ভাই প্রশ্ন করেছেন আমি যে মসজিদে ইমামতি করি, সেখানে আমার একটি মাদরাসা আছে। বাচ্চারা সেখানে পড়ালেখা করে। আর প্রতি মাসে আমি মাদরাসার জন্য কিছু টাকা কালেকশন করি, তারপর কালেকশনের কিছু কমিশন আমি নিয়ে বাকিটা মাদরাসায় জমা করি। যে কমিশনটা আমি নেই, সেটা নিজের জন্য ব্যবহার করি। এটা কি আমার জন্য জায়েজ হবে?

দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০৭১৩৫ এ লিখেন, আপনার এ কমিশন পদ্ধতি সঠিক নয়। আপনি যদি পারিশ্রমিক নিতে চান তাহলে চাদার বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ বা যারা মাদরাসাটি পরিচালনা করেন তাদেরকে জানান। তারা যদি আপনার জন্য কোনো কমিশন বা পারিশ্রমিক নির্ধারণ করে দেয় তাহলে সেটা নেয়া নিজের জন্য খরচ করা বৈধ হবে। না হয় বৈধ হবে না। তবে আপনার উল্লেখ করা পদ্ধতিতে নিজের জন্য খরচ করা বৈধ হবে না। সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ