বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।

এর আগে বিকেল ৫টায় হাসপাতাল ছাড়েন বিএনপি চেয়ারপারসন। তাকে বহনকারী গাড়িতে সঙ্গে ছিলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

গত ২৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অস্ত্রোপচার করা হয়। পরে পর্যবেক্ষণ ইউনিটে তাকে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার বায়োপসিসহ নিয়মিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দেন।

গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করে। ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার আবেদনও করে। কিন্তু তাতে সাড়া মেলেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ