বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

মাওলানা মাহমুদ মাদানিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির সভাপতি নারা চন্দ্রবাবু নাইডু জমিয়ত উলেমা-ই-হিন্দের জাতীয় সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

নাইডু মাওলানা মাহমুদ মাদানিকে বিশ্বের প্রভাবশালী ৫০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তার অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, আমি আপনাকে বিশ্বের ৫০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের একজন হওয়ার জন্য অভিনন্দন জানাই।

জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মনোনীত করার জন্যও শুভকামনা জানাই। এটি কোন ছোট কৃতিত্ব নয় যে আপনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ২৭ তম স্থান পেয়েছেন। তিনি বলেছিলেন, এটি কেবল আপনার নিঃস্বার্থ প্রচেষ্টার ফলাফল এবং আপনার দুর্দান্ত চরিত্রের প্রমাণ।

চন্দ্রবাবু নাইডু তার বার্তায় আরও বলেন, তিনি ব্রিটিশদের বিরোধিতায় ১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের নেতৃত্ব দিচ্ছেন জেনে আমি খুব খুশি। আমি জানি, জমিয়তে ওলামা ভারতের মৌলিক নীতিগুলি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেমন সমাজসেবা, হিংসা নির্যাতন বন্ধে অবিরাম সংগ্রাম ইত্যাদি। যা বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন। ভারতীয় মুসলমানদের মধ্যে আপনার মত প্রতিভাবান একজনকে পেয়ে আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। আমি আবারও আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাকে অভিনন্দন জানাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ