বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

হেফাজত আমিরের স্বাস্থ্যের অবনতি, কাল আনা হচ্ছে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকাল ঢাকায় আনা হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক।

গতকাল থেকে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রামে চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী গত পরশু থেকে কোন খাবার-দাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার ( ৬ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, এর আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হলে ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সে সময় তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া।

চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আল্লামা ইয়াহিয়া বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন এজাতির জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। তিনি কর্মবীর ও আপোষহীন সিপাহসালার। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁর উপস্থিতি আমাদের জন্য অতীব জরুরি। আমি দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানাই, হযরতের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য বিশেষ ভাবে দুআ করবেন।

হাটহাজারীর মাদরাসার মহাপরিচালককে দেখে আমিরে হেফাজত কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আল্লাহর বিশেষ রহমতে ও আপনাদের দুআয় আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। দেশবাসীকে আমার জন্য দুআ করতে বলবেন। দ্রুত সুস্থ হয়ে ইসলামের খেদমত করতে পারি।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ