শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

দুই কোটি টাকা ফিরে পেতে ইভ্যালির ৩৯ গ্রাহকের রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও নগদে আটকে থাকা ২ কোটি ৭ লাখ টাকা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ইভ্যালির ৩৯ গ্রাহক।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে তারা রিট আবেদনটি দায়ের করেছেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান বলেন, এই ৩৯ জন গ্রাহক সেপ্টেম্বর মাসে ইভ্যালিতে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পরিশোধ করে পণ্যের অর্ডার করেন। তারা এখনো পণ্য পাননি। এখন বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুসারে ১০ দিনের মধ্যে পণ্য না দিলে অর্থ ফেরত দিতে হবে। তাই অর্থ ফেরতে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এ রিট করা হয়।

রিটে অর্থ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

এরআগে গত রোববার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও নগদে আটকে থাকা ইভ্যালিসহ বিভিন্ন ই-কর্মাস গ্রাহকদের অগ্রিম টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বিকাশ ও নগদে আটকে থাকা ইভ্যালির ২২ গ্রাহকের ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে দাখিল করতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।

মো. আবু বকর সিদ্দিকীসহ ইভ্যালির ২২ জন গ্রাহকের রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ