বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

ইয়েমেনের ৭৩ লাখ লোকের জরুরি আশ্রয় দরকার: জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কমপক্ষে ৭৩ লাখ লোকের জরুরি আশ্রয় ও অন্যান্য বস্তুগত সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

আজ মঙ্গলবার জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা এসব তথ্য জানিয়েছে।

ইয়েমেনে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, কমপক্ষে ৭৩ লাখ ইয়েমেনির জরুরি আশ্রয় ও অন্যান্য বস্তুগত সহায়তা দরকার। এসব ইয়েমেনি ব্যক্তিদের মধ্যে ৭৫ শতাংশই হলেন নারী ও শিশু।

ইয়েমেনের রাজধানী সানায় এ বিষয়ে একটি প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীতে জরুরি আশ্রয়ের বিষয়টি তুলে ধরা হয়।

ইয়েমেনে ২০১৪ সাল থেকেই অস্থিরতা বিরাজ করছে। ওই সময়টাতে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা ইয়েমেনের রজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা দখল করে। পরে সৌদি আরব সমর্থিত সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করলে পরিস্থিতির আরো অবনতি হয়। দু’পক্ষের সঙ্ঘাতে ইয়েমেনের ২ লাখ ৩৩ হাজার মানুষ মারা যায়। এখন তিন কোটি জনসংখ্যার দেশটিতে ৮০ শতাংশ লোকের জরুরি সহায়তা দরকার। এছাড়া ইয়েমেনের এক কোটি ৩০ লাখ লোক চরম খাদ্য সঙ্কটে আছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ