শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নাইজারে ক্লাসরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারে খড়-কাঠ দিতে তৈরি ক্লাসরুমে আগুন লেগে ৫ থেকে ৬ বছর বয়সী ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার সকালে নাইজারের মারাদি অঞ্চলে ওই স্কুলে আগুন লাগার ঘটনায় ১৩ জন শিক্ষার্থীও আহত হয়েছে বলে জানা গেছে।

মারাদি সিটি মেয়র চাইবউ আবুউ বাছার জানান, আগুন লেগে অন্তত ৩টি ক্লাসরুম পুরো ভস্মীভূত হয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু মৃতদেহ নিয়ে যেতে দেখেছেন।

আহত অনেক শিশুকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আগুন লাগার ঘটনায় স্কুলের সব ক্লাস স্থগিত করা হয়েছে।

এদিকে আগুন লাগার পর নাইজার সরকার বিবৃতি দিয়ে জানায়, “এই মর্মান্তিক ঘটনাটি আবার নাইজেরিয়ান জনগণকে শোকের মধ্যে ফেলেছে,” সরকার আরও জানিয়েছে, কাঠের ক্লাসরুম এখন থেকে সারা দেশে নিষিদ্ধ করা হবে।

নাইজার টিচার্স ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ইসুফো আরজিকা এএফপিকে জানান, সোমবারের অগ্নিকাণ্ড মারাদির স্কুলটিকে “ধ্বংস” করেছে। এর আগে এ বছরের এপ্রিলে নিয়ামি নামে এক জেলায় আগুন লেগে ২০ জন শিশু পুড়ে মারা যায়।

আরজিকা বলেন, নিয়ামে অগ্নিকাণ্ডের পর তার ইউনিয়ন কর্মকর্তাদের খড় ও কাঠের ক্লাসরুমের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। এদিকে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ