বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিল দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন পর বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়া। করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বন্ধ করে দিয়েছিল দেশটি।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন।

পরে দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন ইমরান আহমেদ।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে কোরিয়া সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ‍২-৩ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী আছেন কোরিয়ায়। যা করোনার আগে ছিল ১০ হাজারেরও বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ