বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

রাজধানীতে ভাড়া বেড়েছে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়িত হয়নি। সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

রাজধানীসহ সারাদেশে গতকাল সোমবার বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে।

ফার্মগেট থেকে মিরপুরের ভাড়া ছিল ১৫ টাকা। গতকাল থেকে বাসে ভাড়া নেয়া হচ্ছে ২০ টাকা। এ নিয়ে এই সড়কে চলাচলকারী যাত্রীদের সঙ্গে দিনভর কথা কাটাকাটি হয়। কোন কোন বাসে যাত্রী ও চালকের সহকারীদের মধ্যে হাতাহাতি হয়। আবার গুলিস্তান থেকে মিরপুরের ভাড়া ছিল ২৫ টাকা। গতকাল গুলিস্তান থেকে মিরপুর পর্যন্ত ৩৫ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

মিজান নামের এক যাত্রী বলেন, ১৫ টাকা দিয়ে অনেকদিন ধরে চলাচল করছি। ভাড়া বাড়ালে ২ টাকা বাড়ানো যায়। কিন্তু ৫ টাকা বাড়ানো মানে অনেক বেশি। ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বাসে সর্বনিম্ন ভাড়া ছিল আগে ৫ টাকা। এখন সেটি করা হয়েছে ১০ টাকা। যাত্রীদের অভিযোগ ৫ টাকার ভাড়া ১০ টাকা হলে শতভাগ ভাড়া বাড়ানো হচ্ছে।

কাওরানবাজার থেকে গুলিস্তানের ভাড়া ছিল ১০ টাকা। গতকাল সেটি হয়েছে ১৫ টাকা। কাওরানবাজার থেকে গুলিস্তানগামী প্রত্যেকটি গাড়িতে ১৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমানতালে ডিজেল, পেট্রোল ও গ্যাসচালিত গাড়িতে ভাড়া নেয়া হচ্ছে। এতেকরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শাহনাজ নামের এক যাত্রী বলেন, এই রুট দিয়ে আমি নিয়মিত যাতায়াত করি। বিভিন্ন কোম্পানির বাসে ১০ টাকা ভাড়া দিতাম। কিন্তু এখন ৫০ শতাংশ বেশি ভাড়া নিচ্ছে বাসে। সরকার তো এত টাকা বৃদ্ধি করে নাই। অথচ বাসে তাদের ইচ্ছেমত ভাড়া নিচ্ছে। কিবরিয়া নামের এক যাত্রী বলেন, দীর্ঘদিন ধরে ফার্মগেট থেকে শ্যামলী কলেজগেট পর্যন্ত বাস ভাড়া দিতাম ১০ টাকা। বর্ধিত ভাড়ার কথা বলে এখন নেয়া হচ্ছে ১৫ টাকা। এরককম পরিস্থিতি চলছে আমাদের মত সাধারণ যাত্রীরা কোথায় যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ