বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

রাজধানীতে মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব।

অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন ও বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেক্ট্রিক সকেট, সুইচ অবৈধভাবে উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত রাজিব ইলেক্ট্রনিক্সকে তিন লাখ টাকা, রাজু ক্যাবলসকে তিন লাখ টাকা, টিআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা ও ইমরান ইলেক্ট্রনিক্সকে এক লাখ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করে।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৬০০ কয়েল তার ও অন্যান্য অবৈধ বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ