শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইরানের দাবি, ‘আফগানিস্তানে সঙ্কট সৃষ্টি করে রাখতে চায় আমেরিকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেয়ার নীতি গ্রহণ করে এখনো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সঙ্কট সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। তিনি ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে এ মন্তব্য করেন। খবর পার্সটুডে।

মঙ্গলবার রাতে নয়াদিল্লি বিমানবন্দরে শামখানি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে এ ধরনের বৈঠকের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, এ বৈঠকের মাধ্যমে যাতে আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য ইরান সবরকম চেষ্টা চালাবে। তিনি বলেন, ২০ বছর পর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার পরও আমেরিকা আফগানিস্তানসহ গোটা অঞ্চলে সঙ্কট জিইয়ে রাখার পাঁয়তারা করছে। আসন্ন বৈঠকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আলী শামখানি।

আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এর দু’মাস আগে আফগানিস্তানের এই ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম ভার্চুয়াল বৈঠক পাকিস্তানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী বৈঠক ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ অক্টোবর তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার নয়াদিল্লির বৈঠকে এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ