বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

কারাবাখ বিজয়ের বর্ষপূর্তিতে এরদোগানের প্রতি আজারবাইজানের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কারাবাখ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি যুদ্ধে শহিদদের প্রতি সম্মান এবং দেশবাসীকে ধন্যবাদ জানান।

ছয় সপ্তাহের যুদ্ধে প্রতিবেশী আর্মেনিয়াকে ২০২০ সালের ৮ নভেম্বর পরাজিত করে ৩০ বছর পর কারাবাখ অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে আজারবাইজান।

২০২০ সালের সেপ্টেম্বরে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ওই ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। পরে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি শান্তিচুক্তিতে আসে।

যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী ১৯৯০-এর দশকে আর্মেনিয়ার দখলে যাওয়া বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে।

আনাদোলুর খবরে বলা হয়, যুদ্ধে অত্যাধুনিক ড্রোনসহ সামরিক সহায়তা দিয়ে সাহায্য করে তুরস্ক। এ জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর জবাবে এরদোগান বলেছেন, তুরস্ক আর আজারবাইজান দুই দেশ হলেও এক জাতি। আমরা মনেপ্রাণে এক। আমরা একে অপরের ভাই।

আজারবাইজানের পাশাপাশি আঙ্কারায়ও কারাবাখ যুদ্ধ জয়ের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান হয়। এতে উপস্থিত হন তুরস্কে নিয়োজিত আজারবাইজানের রাষ্ট্রদূত রাশেদ মাম্মাদভ।

তার্কিস-আজারবাইজানি ফ্রেন্ডশিপ কো-অপারেশন অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশনসহ আরও কয়েকটি সংস্থা তুরস্কে কারাবাখ বিজয়ের এ বর্ষপূর্তি উদযাপন করে।

এতে আজারবাইজানের রাষ্ট্রদূত রাশেদ মাম্মাদভ বলেন, কারাবাখ যুদ্ধে আমাদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল, সবই করেছে তুরস্ক। এ জন্য আমরা তুর্কি ভাইবোনদের কাছে কৃতজ্ঞ। এ বিজয় কেবল আজারবাইজানের নয়, তুরস্কেরও বিজয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ