বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে ফরহাদ কামাল বিপুল নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।

গুরুত্বর অসুস্থ অবস্থায় ফরহাদকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই চেয়ারমান প্রার্থী নিজেই বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ফরহাদ কামাল বিপুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল বাকী সরকারের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেল যোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় এলে তার ওপর অতর্কিত হামলা চালান ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও তার লোকজন।

এ সময় তাদের হাতে থাকা লোহার রড ও ধারালো বেকী দ্বারা বুকে কুপিয়ে ফরহাদকে জখম করেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ