বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনা, ৫জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজিতে থাকা ৫জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থলে ২জন এবং হাসপাতালে আরো ৩জনের মৃত্যু হয়।

নিহত অটোরিকশাচালক সাত্তার (৪০) উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে,ও বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে অটো যাত্রী কলিমউদ্দিন (৮৫) ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫), চক রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) এবং বাগান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) মারা যান।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ