বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

শাহজাদপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে হাট বেতকান্দি বাজারের হারুন মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মূহুর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় প্রায় ৭-৮টি দোকান। পরে এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় নিত্যানন্দ সাহার মুদি দোকান, রবিউল ইসলামের ঔষধের দোকান, বিচিত্রা কুমার সাহার চালের গোডাউনসহ প্রায় ৭-৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে ভস্মীভূত হয়ে পরা দোকানিরা দিশেহারা পরেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটেছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ