বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ডেঙ্গুজ্বরে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত সাদ্দাম হোসেন আল কাদেরির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। তিনি একই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল গ্রামের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক ও ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, জ্বরে আক্রান্ত সাদ্দামকে শারীরিক আরও বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৫ নভেম্বর দুপুর ২টা ৫৩ মিনিটে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ওইদিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এরপর পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ ফলাফল আসে। বুধবার সকালে সাদ্দামের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, সাদ্দাম হোসেনের জ্বরের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও প্রচণ্ড শরীর ব্যাথা ছিল। তার পেটও ফুলে গিয়েছিল। এসব লক্ষণ সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগীর থাকে। আমরা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আছে। মা ও শিশু হাসপাতালে ভর্তির আগে একই উপসর্গ নিয়ে তিনি আরও দু’টি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ