শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য গহরডাঙ্গা মাদরাসায় কুরআন শিক্ষা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

খাদেমুল ইসলাম-এর উদ্যোগে টুংগীপাড়া গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদরাসার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা কোর্স-এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২৫ দিন ব্যাপী এই কোর্সের আয়োজন করা হয়েছে।

কোর্সের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন কোর্সের দায়িত্বশীলদের একজন মাওলানা তাসনিম।

এসএসসি পরীক্ষা শেষে ২৫ নভেম্বর থেকে কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ৫ দিন চলবে এই ভর্তি কার্যক্রম। এরপর ১ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হবে কুরআন শিক্ষা কোর্স।

এসএসসি শিক্ষার্থীদের দ্বীনমুখী করতে প্রতি বছরে এই কোর্সের আয়োজন হয়ে থাকে। এতে ব্যাপক সাড়া পড়ে, প্রতি বছর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে।

যোগাযোগ: ০১৭২৫২০৭২৩৬

ক্বারী মাওলানা মোঃ নজরুল ইসলাম।

আরো যোগাযোগ করতে পারেন, ০১৮১১৬৮৮৫৫৫, ০১৯১৪৮৪৬৮৩১ এই নম্বরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ