মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

পৌর মেয়র আব্বাসের অবৈধ মার্কেট উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: সরকারি ড্রেন দখল করে নির্মাণ করা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দোতলা মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

শনিবার সকাল নয়টার দিকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পবা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন।

তিনি জানান, দ্বিতীয় বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাটাখালি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর আব্বাস আলী কাটাখালী বাজারের দুইপাড়ে বিএমডিএ'র খালের ৬ শতক দখল করে তার উপর দুটি দোতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল মেয়র আব্বাস আলীকে দুইবার চিঠি দিয়ে সেই মার্কেট নির্মাণ বন্ধ করে দেন। শনিবার অবৈধভাবে নির্মাণ করা দুটি মার্কেট উচ্ছেদ করা হবে।

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে অবমাননাকর মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে মেয়র আব্বাসের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে গত ৩০ নভেম্বর ঢাকার একটি আবাসিক হোটেল থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে।

এর আগে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও মেয়র আব্বাস আলীর ওপর অনাস্থা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় পৌরসভার ১২ কাউন্সিলর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ