সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

বেফাকের মজলিসে শুরার বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বেফাকের কাজলার নতুন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন মজলিসে শুরার সদস্যগণ।

আজ সকাল থেকে শুরু হওয়া এ বৈঠক থেকে বেফাকের নিজস্ব এজেন্ডা ও সাম্প্রতিক বেশকিছু ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানতে পেরেছে আওয়ার ইসলাম।

এর আগে গত  (৯ অক্টোবর) শনিবার আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে ইবতেদায়ী, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলয়া ও ফজিলতের  নেসাব সংক্ষিপ্ত করে দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৯ অক্টোবর নেসাব সংক্ষিপ্তকরণ নিয়ে মজলিসে খাস-এর বৈঠক থেকে নির্ধারণ করা হয়  ৩০ অক্টোবর শনিবার ও ৪ ডিসেম্বর শনিবার মজলিসে শুরার সভার তারিখ।

নির্ধারিত তারিখ অনুযায়ী গত (৩০ অক্টোবর) শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলায় ১০৪ জন সদস্যের উপস্থিতে মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আল্লামা সাজিদুর রহমানকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়।

এছাড়াও  আমেলার বৈঠকে হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া, ফরিদাবাদ মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস, বরুনার পীর মুফতী রশীদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী-সহ নয়জনকে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও মাওলানা ইয়াহিয়া ও মুফতি মনসুরুল হক-সহ চারজন খাস কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আরো পড়ুন: ৩ ধাপে ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে চিল্লার সাথীদের জোড়

কেএল/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ