মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার ( ১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ রোববার (৫ ডিসেম্বর) সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

বাস মালিক সমিতির নেতা মো. শাহাজান বলেন, শিক্ষার্থীদের জন্য ঢাকার মত চট্টগামেও হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে এই ভাড়া নেওয়া হবে। শুধু চট্টগ্রাম সিটি এলাকায় হাফ ভাড়া কার্যকর থাকবে। বন্ধের সময় হাফ ভাড়া থাকবেনা। শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্টানের ছবি যুক্ত পরিচয় পত্র থাকতে হবে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছিলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ