মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নাটোরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরে দুই শতাধিক শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী যুব আন্দোলন।

আজ রোববার ইসলামী যুব আন্দোলন নাটোর সদর থানা সভাপতি মুফতী আব্দুর রকিব বিন আনোয়ারের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট আমেল খান চৌধুরী।

তিনি বলেন; পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ দেশ ও জাতীর কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি মানবতার পাশে দাঁড়ানোর সাক্ষর রেখেই চলেছে। উত্তরবঙ্গের দারিদ্র জনগোষ্ঠীর মাঝে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি বছরের এবছরও শীতবস্ত্র বিতরণসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরাও নাটোর জেলার দারিদ্র জনগোষ্ঠীর মাঝে কাজ করে যাচ্ছি।

তিনি দল-মত নির্বিশেষে সকল সামর্থ্যবানদের প্রতি অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী শ্রমিক আন্দোলন নাটোর জেলা সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন নাটোর জেলা সভাপতি মিনহাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নাটোর জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জুলকারনাইনসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ