বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

অসহায় শীতার্ত মানুষের পাশে সৃষ্টির সেবা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সৃষ্টির সেবা সোসাইটি (হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা) ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলিনগর গ্রামে ২০০ কম্বল, ১০০ কোরআন শরীফ বিতরণ করেছে। পাশাপাশি দুস্থ, অসহায় মানুষসহ মুসল্লিদের জন্য ৩০০ কেজি চাল ও দুটি গরু দিয়ে তেহারীর আয়োজন করেছে।

সৃষ্টির সেবা সোসাইটির প্রকল্প বাস্তবায়ন পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সেন্ট্রালের রিলিফ কো-অর্ডিনেটর মুহাম্মাদ রাজ জানান, পুরো শীতের মৌসুম জুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলাসহ বাগেরহাট মাঝের চর, কিশোরগঞ্জের ইটনাতে ৫০০০ কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ। এছাড়া মাঝের চরে একটি মাদরাসা, ইটনাতে একটি মাদরাসা, উত্তরবঙ্গের মিঠাপুকুরে একটি মসজিদ তৈরির কাজও আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। ঢাকার বিভিন্ন অলিতে, গলিতে দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে গভীর রাতে রাস্তায় ঘুরে, ঘুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের চলমান।

No description available.

প্রোগ্রামে উপস্থিত ছিলেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরামের মহাসচিব ও পরিচালক অধ্যাপক মাওলানা আবেদ আলী, পররাষ্ট্রমন্ত্রনালয় জামে মাসজিদের ইমাম ও খতিব, সৃষ্টির সেবার সাধারন সম্পাদক- মাওলানা ইবরাহিম খলিলসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ