বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

জলঢাকায় ভোট না দেওয়ায় টিউবওয়েল তুলে নিলেন চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারী জেলার জলঢাকায় ভোট না দেওয়ায় গুচ্ছগ্রাম থেকে অনুদানের টিউবওয়েল তুলে নিয়ে গেছেন নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল।

গত রোববার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে নিয়োজিত চৌকিদারদের পাঠিয়ে এই ঘটনা ঘটান। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার-সংলগ্ন গুচ্ছগ্রামের দবির উদ্দিনের বাড়িতে এই টিউবওয়েল বসানো ছিল।

জানা গেছে, সদ্য নির্বাচিত চেয়ারম্যান মুকুলের সুপারিশে প্রায় ৮ মাস আগে ওই অনুদানের টিউবওয়েলটি উপজেলা থেকে পেয়েছিলেন গুচ্ছগ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে দবির উদ্দিন। গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকুলকে ভোট না দিয়ে প্রতিপক্ষ লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান খোকনের পক্ষে নির্বাচন করার অপরাধে গ্রাম পুলিশদের দিয়ে এই কাজ করান তিনি।

এলাকার বাসিন্দা আতিয়ার রহমান বলেন, আমরা গরিব মানুষ। তাই বলে কি আমাদের নিয়ে যা খুশি তা-ই করবে ওরা? একজন চেয়ারম্যান মানুষের এমন স্বভাব মেনে নেওয়ার মতো না। গ্রাম পুলিশ রশিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমাকে টিউবওয়েলটি নিয়ে আসতে বলেছেন। তাই আমরা দবিরের বাড়ি থেকে টিউবওয়েল নিয়ে এসেছি।

এ বিষয়ে সাইফুল ইসলাম মুকুল বলেন, আমার ব্যক্তিগত ফান্ড থেকে এ টিউবওয়েল দিয়েছি। আমার ইচ্ছায় আবার নিয়ে এসেছি। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেছেন, শুনেছি। তবে অভিযোগ পাইনি এখনো। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ