মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ তৃতীয় দফায় ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দিলো আল-মুঈন

সিলেট জৈন্তাপুরে নামাজরত অবস্থায় ইমামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

জৈন্তাপুর পল্লীতে এশার নামাজের ইমামতিতে সিজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৪ ডিসেম্বর) এশার নামাজে ইমাম মাওলানা শুয়াইবুর রহমান ইন্তেকাল করেন।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ ও সোহেল আহমদ জানান, প্রতিদিনের ন্যায় উপজেলার নিজপাট ইউনিয়নের হেলিরাই গ্রামের বাসিন্দা মাওলানা শুয়াইবুর রহমান শনিবার এশার নামাজে ইমামতি শুরু করেন। দ্বিতীয় রাকাতের সেজদা দীর্ঘ হওয়ায় তারা নামাজ ভেঙ্গে দেখেন সেজদারত অবস্থায় ইমাম মৃত্যু বরণ করেন।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় হেলিরাই মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে মাওলানা শুয়াইবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ