মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের সদর উপজেলায় অটোর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র লিটন (২২) নিহত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের শুকদেব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লিটন ওই ইউনিয়নের শুকদেব পাড়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, লিটন মোটরসাইকেল যোগে মডের হাট বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত থেকে আসা একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরত্বর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু সড়ক দুর্ঘটনায় লিটনের মৃত্যু নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ