বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানীসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজ মঙ্গলবারও রাজধানীসহ সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ বিভিন্ন জেলায় শনিবার মধ্যরাত থেকে টানা গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদনদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি বৃদ্ধি পেয়েছে।

সোমবার মধ্যরাত থেকে রাজধানীসহ সারাদেশেই মুষলধারায় বৃষ্টিপাত শুরু হলেও মঙ্গলবার মধ্যরাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অফিসগামী লোকজন কর্মস্থলে যাচ্ছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। মঙ্গলবার এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

জাওয়াদ ধীরে ধীরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ বা লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে যাতায়াতকারী সব জাহাজ চলাচল রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।

এদিকে জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হচ্ছ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ