বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান।

নিহতরা হলো- বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান (৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।

ওসি আব্দুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ