বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগামীকাল শুরু হচ্ছে চরমোনাইয়ের ৩দিন ব্যাপী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম ধর্মীয় জমায়েত বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল৷ মাহফিল চলবে টানা তিন দিন৷

ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে জামাতবদ্ধ/একাকীভাবে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী চরমোনাই ময়দানে উপস্থিত হয়েছেন৷ উত্তরবঙ্গ ও ঢাকার অধিকাংশ মুসল্লী আজ রাতে লঞ্চযোগে মাহফিলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন৷

ময়াদনে অবস্থান করছেন এমন কয়েকজন উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায়, এবার অগ্রহায়ণের মাহফিল উপলক্ষ্যে চরমোনাইয়ের সবকটি মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রথম মাঠ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে৷ আজ রাতের মধ্যে অন্যান্য মাঠও পূর্ণ হয়ে যাবে৷ গত বছরের তুলনায় এবার প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা জানান।

ইসলামী শ্রমিক আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷ প্রস্তুতি কাজ তদারকি করেছেন স্বয়ং আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই৷

আগামীকাল বাদ জোহর হজরত পীর সাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে৷ তিন দিনব্যাপী এই মাহফিলে মোট সাতটি মৌলিক বয়ান হবে৷ পীর সাহেব, মুফতি সৈয়দ ফয়জুল করিম ও প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি বয়ান রাখবেন৷ শেষ দিন আখেরি মোনাজাত পরিচালনা করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম৷

বয়ান, জিকির, কুরআন, নামাজ ও সুন্নতি আমলের মশক, তা’লিম, তারবিয়ত, বাইয়াত গ্রহণ, উলামা সম্মেলন, ছাত্র গণ জমায়েত ইত্যাদি নানাবিধ আত্ম-উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আগত মুসল্লীগণ সময় অতিবাহিত করবেন৷

এর আগে এ বছর চরমোনাই ময়দানের ঐতিহাসিক বার্ষিক মাহফিলের তারিখ দুইবার পরিবর্তন করা হয়। প্রথমে নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়। এরপর আবহাওয়ার পরিবর্তনের কারণে ১০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। ১২ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এ মাহফিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ