বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় নাজিরিয়া অয়েল মিলসের ভেতর পোশাক কারখানার ঝুটের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

শুধু ঝুট নয়, আগুনের ঘটনায় পুড়ে গেছে শীতের কাপড়ও। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মালিক পক্ষ।

পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি না পাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। সবগুলো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

ঝুটির পাশাপাশি বিক্রির জন্য আনা বিভিন্ন শীতের কাপড় ও পুরোপুরি পুড়ে গেছে। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মালিকরা।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, কয়েকটি প্রতিষ্ঠান মিলে বড় এলাকায় ঝুট গোডাউন করলেও পানির কিংবা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ