বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
সিলেট গোয়াইনঘাট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

৮ ডিসেম্বর (বুধবার) গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ২৩টি শ্যালো মেশিনে আগুন দিয়ে পোড়ানো হয়।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি'র সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২৩টি শ্যালো মেশিন আগুন দিয়ে নষ্ট করা হয়েছে।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ