বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

জোড়া খুনের মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জোড়া খুনের মামলায় জিল্লুর রহমান নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিন বছর আগে জোড়া খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের জোড়া খুনের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান।

বৃহস্পতিবার ভোরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় থানাকান্দি গ্রামের মিলন সরদার হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউসার মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন।

ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ঘটনার পর ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ