বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীর কালামারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে কালামারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাসের ছোট ভাই বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের মহেশখালী উপজেলার শাখার সভাপতি আলোচিত রুহুল কাদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শফিউল আলম প্রকাশ টুইন্ন্যা' (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরজুম পাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালায় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

পরে শফিউল আলম প্রকাশ টুইন্ন্যার তথ্যমতে, তার বাড়ি থেকে চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ উদ্ধার করে।

কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী-কুতুবদিয়ার (সার্কেল) এম. জাহিদুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ইউনিয়নের ফকিরজুম পাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ