বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

পঞ্চগড়ে নবমুসলিম ও দরিদ্রদের মাঝে এমএম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের সীমান্তবর্তী ও নিম্ন আয়ের অঞ্চল পঞ্চগড়ে অর্ধশতাধিক নবমুসলিম, স্থানীয় আলেম-ওলামাসহ প্রায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এম এম ফাউন্ডেশন।

মঙ্গলবার (৭নভেম্বর) পঞ্চগড় শরস্থ অবস্থিত খতমে নবুওয়াত মারকাজের স্থানীয় কার্যলয় অডিটরিয়ামে বিকেল তিনটায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নবমুসলিমগণ ইসলামের বিভিন্ন সৌন্দর্যের বিষয়ে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন এমএম ফাউন্ডেশনের ডিরেক্টর মাওলানা মুমীনুল হক চৌধুরী, আলেম সাংবাদিক মাওলানা কাউসার লাবীব, খতমে নবুওয়াত মারকায পঞ্চগড় শাখার পরিচালক মাওলানা রায়হান লায়েকসহ নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও স্থানীয় সমাজকর্মীগণ।

প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানব সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এম এম ফাউন্ডেশন। বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদরাসা-মক্তব নির্মাণ, অসহায় নবমুসলিমদের পূণর্বাসন, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, অনাহারীদের মুখে খাবার তুলে দেয়া, শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এই শীতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণসহ সেবামূলক নানা কর্মসূচী পালন করছে বলে জানা যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ