বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

পাবনায় সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের আবু সাঈদ খান সমর্থকদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলমসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিন আলমের মৃত্যু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ