বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

বরিশালে উদ্বোধন হলো ‘তৃতীয় লিঙ্গের মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল নগরের রসুলপুর কলোনীতে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দোয়া-মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন।

মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিশতি রহ. জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল কুরআন মাদরাসার মহাপরিচালক মুফতি মুহাম্মাদ আব্দুর রহমান আজাদ, মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম, বরিশাল শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী, তৃতীয় লিঙ্গের মল্লিকা, কাকলী ও সালমা।

ওই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসায় এখন ৫০ জন শিক্ষার্থী ইসলামি শিক্ষা নিচ্ছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ