আওয়ার ইসলাম ডেস্ক: র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার চান্দিনা থানা এলাকায় ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস কারখানায় অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, প্যাকেজিং ও বিপণনবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকায় “রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি:” নামক প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য উৎপাদনবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা কর্তৃক অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, অননুমোদিতভাবে প্যাকেজিং ও বাজারজাত করনের দায়ে চান্দিনার উদালিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি. কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলার গুঁড়া, চানাচুর, সয়াসস, আপেল জেলি, গ্লুক্লোজ-ডি, মটর ভাজা, ডাল ভাজা, বাদাম ভাজা, চাটনিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে নোভা ব্র্যান্ড হিসেবে অননুমোদিতভাবে প্যাকেজিং করে তা বাজারজাত করে আসছিল।
-এএ